তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন

খবর নারায়ণগঞ্জ.কম:
শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করতে প্রস্তাবিত কদম রসুর সেতুর পশ্চিমাংশের মুখটি পরিবর্তনের দাবিতে শনিবার (২৮ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কালীর বাজার বৃহত্তর ব্যাবসায়ী বৃন্দ ও স্থানীয় জনসাধারণ” ব্যনারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৃহত্তর কালীর বাজার এলাকার ব্যাবসায়ী ও জনসাধারণ অংশ গ্রহণ করে।

কালীর বাজারের ব্যবসায়ী হাজী মোঃ নাজির খান এর সভাপতিত্বে এবং মোঃ রবিন হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বযক তরিকুর সুজন, ব্যবসায়ী তপু চৌধুরী, ব্যবসায়ী মোঃ সুমন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতুর পশ্চিম পাড়ের মুখটি নামবে নারায়ণগঞ্জ কলেজের সামনে। এ সংবাদটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের ও আতঙ্কের। কালীর বাজার ও তৎসংলগ্ন ফলপট্টি এলাকাটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। এখানে রয়েছে শহরের একটি বড় স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুল এবং নারায়ণগঞ্জ কলেজ। এখানে রয়েছে শহরের সবচেয়ে বড় দুইটি বাজার কালীর বাজার ও দিগুবাবু বাজারে প্রদেশের মুখ। এইটি শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটের সংযোগ সড়ক হওয়ায় এখানে প্রতিনিয়ত ভয়াবহ যানজট লেগে থাকে। এমনি স্বাভাবিক সময়েই এখানে আমাদের ব্যবসা পরিচালনা করতে ও চলাচল করতে প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। এর পরে আবার যদি কদম রসুল সেতুতে উঠা-নামার মুখ এখানে তৈরি হয় তা হলে দুর্ভোগ আরও ভয়াবহ ভাবে বৃদ্ধি পাবে। আমরা কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখটি অন্যত্র স্থাপনের দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, আমরা মনে করছি আমাদের যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষ অতি দ্রুত এ নকশা বদল করবেন।

Related Articles

Back to top button