তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জ ৫ আসনে নবনির্বাচিত এমপি এডভোকেট আবুল কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় প্রবীর সাহা

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা।

এ সময় প্রবীর কুমার সাহা নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম এর সাথে কুশল বিনিময় করেন এবং
নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পবীর কুমার সাহা বলেন এখন আমাদের নারায়ণগঞ্জে দুইটা সমস্যা জনগণের মাঝে হিমশিম খাচ্ছে একটি হলো যানজট আপরটি হল ফুটপাত।

এ সময় নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন বর্তমানে রমজান মাস সিয়াম সাধনার মাস মানবতার দিক বিবেচনা করে আমি এখন কাউকে কিছু বলবো না কিন্তু রমজান শেষে আমি সর্বপ্রথম যানজট ও ফুটপাত নিয়ে কাজ করব।

Related Articles

Back to top button