তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
হাতপাখার প্রতীকে ভোট দেয়ার আহবান মুফতি মাসুম বিল্লাহর

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ সকলকে ১২ তারিখ হাতপাখায় ভোট দেয়ার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। যেখানে মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কোন দাবি দাওয়া নিয়ে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি আশা ব্যক্ত করে বলেন, আমাদের নেতাকর্মী নিয়ে আমাদের নির্বাচনী এলাকায় ঘুরে হাতপাখার দাওয়াত পৌছে দেয়ার চেষ্টা করেছি। জনগণ আমাদের আশ্বস্ত করেছে। আশাকরি আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ।

