তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নদীর জমি, তারপরও একটি দলের ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন!

খবর নারায়ণগঞ্জ. কম:

সিএস পর্চায় রয়েছে ধলেশ্বরী নদী। এসএ ও আরএস পর্চায় উঠেছে ব্যক্তি মালিকানায়। এখন সেই জমি অধিগ্রহণ করে সরকারের থেকে হাতিয়ে নিতে চাইছে অতিরিক্ত অর্থ। পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা একটি কমিটি গঠন করে সংবাদ সম্মেলন করে দাবি করছেন অতিরিক্ত ক্ষতিপূরণ।

মঙ্গলবার (৭ ফেব্রয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃীয়ি তলায় সিনামুন রেস্টুরেন্টে  সংবাদ সম্মেলনের আয়োজন করেন পঞ্চবটি-মুক্তারপুর অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ নামের একটি কমিটি।

কমিটির আহ্বায়ক হালিম সিকদার ও সদস্য সচিব মো. নাজির সিকদারের নেতৃত্বে প্রায় সাড়ে ৩শ’ জন এই নদীর জমির ক্ষতিপূরণ চাইছেন।
মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩৫০৩/২০০৯ নং রীট পিটিশনের রায়ে প্রদত্ত নির্দেশনা অনুয়ায়ী, নদীর জমির মালিক রাষ্ট্রের জনসাধারণের পক্ষে সর্বদাই সরকার এবং নদীর জমির শ্রেণি পরিবর্তনযোগ্য নয় ও বন্দোবস্তযোগ্য নয়।

উক্ত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হালিম সিকদার সংবাদ বলেন, ‘জমি গুলোর এসএ ও আরএস পর্চায় জমিরি মালিক আমরা। সিএস পর্চায় নদী উল্লেখ আছে, কিন্তু সেখানে নদী নেই। যেহেতু এটি একটি জাতীয় প্রকল্প, এক্ষেত্রে আমরা সরকারকে সহযোগীতা করতে চাই। আমাদের তিনটা দাবি। প্রথমত, আমাদের জমির বাজার অনুযায়ী ন্যায্য মূল্য চাই, এসএ ও আরএস পর্চা অনুযায়ী জমির মালিকার নামজারির সমাধান চাই। এই বিষয়ে আমাদের জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের সাথে কথা বলে, যেখানে যা করা উচিৎ তা করবে বলে আমি বিশ্বাস করি। অন্য কোনপন্থায় জমিগুলো অধিগ্রহণ করার যদি কোন পরিকল্পনা থাকে, তাহলে এটি অন্যায় হবে।
সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন কামাল সিকদার, গিয়াসউদ্দিন, সোহাগ সিকদার সহ প্রমূখ।

প্রসঙ্গত, ‘পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ’ প্রকল্প বাস্তবায়ন করতে নারায়ণগঞ্জ জেলার অধিনে ৮৩২টি পরিবারের ৩৫ দশমিক ৬০৮ একর জমি অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়। গত ২২ সালের ২৭ জুন ভূমি মন্ত্রণালয় থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে ৩১ দশমিক ৬৯২৫ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমতি দেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর অধিগ্রহণের অনুমতি পাওয়া জমিতে ৭ ধারায় নোটিশ জারি করা হলে তাঁর প্রেক্ষিতে ৫২০টি আপত্তি জেলা প্রশাসকের নিকট জমা পরে।

Related Articles

Back to top button