তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লায় উঠান বৈঠকে নৌকা প্রতীকে শামীম ওসমানকে বিজয়ী করার আহবান সালমা ওসমান লিপির

খবর নারায়ণগঞ্জ.কম:
নারায়ণগঞ্জ ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম শামীম ওসমান এর পক্ষে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানিয়ে ফতুল্লার চৌধুরী বাড়ির পারিবারিক উঠানে প্রয়াত স্বপন চেয়ারম্যান এর সহধর্মিণী সেলিনা সুলতানার আয়োজনে এবং পঞ্চবটী কলোনীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী ও ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ১ নং সদস্য আলহাজ্ব আবু মো: শরীফুল হক এর আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।
মঙ্গলবার  ২৬ ডিসেম্বর বিকেল থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত দুইটি উঠান বৈঠকে উপস্থিত হয়ে  উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান এবং উপস্থিত সবার নিকট ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আক্তার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মো: মোবারক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Back to top button