তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

অবৈধভাবে কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবআইল এলাকাস্থ রেডিকেল ডিজাইন লিমিটেড কারখানার গার্মেন্টস বিভাগ অবৈধভাবে বন্ধ ঘোষণার প্রতিবাদে ৮ এপ্রিল বুধবার দুপুর ১২টায় শ্রমিকদের উদ্যোগে নারায়ণগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক সোলাইমান।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সহ-সভাপতি হাসনাত কবির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এবং সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৩ (১)-এর অপব্যবহার করে কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই গত ০৭ এপ্রিল ২০২৬ তারিখে কারখানার গার্মেন্টস বিভাগ বেআইনিভাবে বন্ধ ঘোষণা করেছে, যা ০৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, শ্রম আইন পরিপন্থী এবং শ্রমিকদের জীবিকার ওপর সরাসরি আঘাত।
তারা আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে শ্রমিকদের হয়রানি করতে অহেতুক সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হচ্ছে, যা শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। অবিলম্বে এসব অন্যায় কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ থেকে শ্রমিকরা ১১ দফা দাবি তুলে ধরেন। প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
কারখানা অবিলম্বে চালু করা, বরখাস্তকৃত শ্রমিকদের পুনর্বহাল, সময়মতো বেতন পরিশোধ, শ্রমিকদের সাথে অসদাচরণ বন্ধ, হাজিরা বোনাস বৃদ্ধি এবং শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করা।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে শ্রমিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ শেষে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

Related Articles

Back to top button