তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
বিএনপি, জামাত ও খেলাফত মজলিস থেকে ইসলামী আন্দোলনে যোগ দিলেন ১৫ জন নেতাকর্মী

খবর নারায়ণগঞ্জ.কম:
২৮ জানুয়ারী’ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আন্তর্জাতিক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্ এর হাতে নারায়ণগঞ্জ এর সোনারগাঁওয়ে বিএনপি, জামাতে ইসলামি ও খেলাফত মজলিস এর দায়িত্বশীল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।
খেলাফত মজলিশের মুফতী সালমান ফারসি বিএনপি থেকে হাফেজ মোহাম্মদুল্লাহ,মোক্তার হোসেন,আক্তার হোসেন,বজলু মিয়া,জামাত থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া,মো:কাউসার মিয়া প্রমুখ দায়িত্বশীল বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার সভাপতি মুহা ফারুক আহমেদ মুন্সী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
