তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করেছেন বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থীরা

খবর নারায়ণগঞ্জ.কম:
ট্রাক চালক শ্রমিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ আন্ত :জিলা ট্রাক ,কভার্ডভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি :নং বি -১৬৬৫ পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা  করেছেন সভাপতি ও সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থীরা।
ট্রাক চালক শ্রমিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ আন্ত :জিলা ট্রাক ,কভার্ড ভ্যান,মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন রেজি : নং বি -১৬৬৫ এর বৃহত্তর পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভাকে ঘিরে ট্রাক চালক শ্রমিকদের মাঝে বিরাজ করছে আনন্দ, উচ্ছাস ও উন্মাদনা।
আগামী শনিবার ২৩ ডিসেম্বর আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা।এই সাধারণ সভা থেকেই আসবে নির্বাচনী তফসিল ঘোষণা। তারপরই বেজে উঠবে নির্বাচনী দামামা।
আগামী ২৩ ডিসেম্বরের সাধারণ সভার সাফল্য কামনা করে ইতিমধ্যে সভাপতি পদপ্রার্থী হিসেবে পাগলা শাখার কা্র্যকরী সভাপতি মো: বাবুল আহমেদ, দক্ষিণ বঙ্গ লাইন সম্পাদক হাজী মো: আবুল হোসেন, সহসভাপতি পদে পাগলা শাখার কার্যকরী কমিটির সদস্য মো: তরিকুল্লাহ লিটন, মো: মুনসুর শিকদার, সম্পাদক পদে মো: কবির হোসেন, সহসম্পাদক পদে মো: হারুন,মো: কাদির, সদস্য পদে শেখ মো: মেহেদী হাসান শাহীন সহ অনেকেই ব্যানার ফেষ্টুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাগলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করেছেন।

Related Articles

Back to top button