তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমি হারাম খাবো না হারাম খেতেও দেবো না – সেলিম ওসমান

সবাই একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোগনগর ইউনিয়নের নির্বাচিত পরিষদ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সেলিম ওসমান বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কপালে রাখেন আমার নেত্রী যদি আমাকে আদেশ করেন অবশ্যই আমি নির্বাচন করতে আসবো। তখন আমি ভোটের কথা বলবো। কিন্তু আল্লাহর হুকুম হতে হবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আপনাদের পাশে থাকবো। আমি হারাম খাবো না হারাম খেতেও দেবো না। কাউকে জমি দখল করতে দেবো না।

তিনি আরও বলেন, আমরা যেন ভালো থাকতে পারি। আর ভালো থাকার একটা উপায় শেখ হাসিনার সরকার। তার সরকার যদি আরও পাঁচ বছর আসে তাহলে দেখতে পারবেন আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছি।

গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলীর সভাপতিত্বে এ সময় আরও ছিলেন- নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button