তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন মহলে ইসলামী আন্দোলনের বার্ষিক প্রকাশনা হাদিয়া প্রদান

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী  ‍মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দল আজ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন মহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বার্ষিক প্রকাশনা ডায়রী, বার্ষিক ক্যালেন্ডার ইত্যাদি হাদিয়া (গিফট) প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নগর সহ সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের হাতপাখার সংসদ সদস্য প্রার্থী মাও. হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল, সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি বিল্লাল হোসেন তালুকদার, সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান, দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকাশনা দিতে পেরে আমরা আনন্দিত।

Related Articles

Back to top button