জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরের শ্রীবরদীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ খামারি
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মাছলি ফার্ম হাউজের খামারি মাসুদুর রহমান।
বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঝড়ে তাঁর হাঁসের খামারের একটি ঘর ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় প্রায় ১০০টি হাঁস ও শতাধিক ব্রয়লার মুরগি মারা গেছে। ১ হাজারের অধিক ডিম ভেঙ্গে গেছে।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝড়ে হাঁসের খামারের ঘরটি সম্পূর্ণরূপে বিদধ্বস্ত হয়েছে। মৃত হাঁস ও ডিম গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রমিকরা ঘর মেরামতের জন্য কাজ করছে।
মাছলি ট্রেডার্স ড্রাগ হাউজ ও মাছলি ফার্ম হাউজের স্বত্বাধিকারী মাসুদুর রহমান বলেন, আমার খামারে প্রায় ১২শতাধিক হাঁস রয়েছে। ক্ষতিগ্রস্থ ঘরে প্রায় ৫ শতাধিক হাঁস ও কয়েকশ ব্রয়লার মুরগি ছিলো। বুধবার ভোরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরটি পুরোপুরি ভেঙ্গে গেছে। এতে অনেকগুলো হাঁস, মুরগি মারা গেছে। ডিম নষ্ট হয়েছে। এ ঘটনায় আমার প্রায় ২ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান বলেন, ক্ষতিগ্রস্থ খামারির নিকট তথ্য নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে। পরবর্তীতে প্রণোদনা বা আর্থিক সহযোগিতা আসলে সেই খামারিকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


