তাজা খবরথানার সংবাদবন্দর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বন্দরে রোজামনির পরিবারের খোঁজ নিতে ছুটে যান মুফতি মাসুম বিল্লাহ

প্রেস বিজ্ঞপ্তি :
নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১) হত্যাকা- ঘটনায় নিহতের পরিবারের খোঁজ নিতে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিহত আলিফার দড়ি সোনাকান্দাস্থ বাসায় গিয়ে বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সান্ত্বনা দেন।
এ সময় মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এ ছোট্ট মাসুম বাচ্চাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা চরম পৈশাচিক হত্যাকাণ্ড। বিগত দিনে এরকম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় সমাজে এ ধরনের অপরাধ বরংবারই সংঘটিত হচ্ছে।” এমন ঘটনা মেনে নেয়ার মত নয়।
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটনপূর্বক অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এ বিষয়ে পুলিশ সুপার ও বন্দর থানা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর থানার সভাপতি মুহা. আবুল হাশেম, সেক্রেটারি আ. হক, রফিকুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

