তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মহানগর বিএনপির

খবর নারায়ণগঞ্জ.কম: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড, সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু ও বাবুলের নেতৃত্বে নগরীতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে, ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে বিজয় দিবসের র‌্যালি করে চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর মিশনপাড়া থেকে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি করে মহানগর বিএনপি।

‎বিজয় দিবসের র‌্যালিটি নগরীর চাষাঢ়া চত্বরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

‎পরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎এসময়ে বিজয় দিবসের র‌্যালি থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লওলও লও সালাম’। মহানগর বিএনপির নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তোলে।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ প্রমুখ।

Related Articles

Back to top button