অর্থনীতিতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নিটিং ওনার্স এসোসিয়েশনের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি সেলিম সারোয়ার

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ কমিটির অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বিসিক শিল্প নগরীতে সংগঠনের কার্যালয়ে নির্বাচন বোর্ডের অধীনে অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন বোর্ডের দ্বায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনার মোঃ স্বপন চৌধুরী, আপীল বোর্ডের চেয়ারম্যান সাঈদ আহমেদ স্বপন, সদস্য সোহেল আক্তার সোহান।
অফিস বেয়ারার নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সেলিম সারোয়ার, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক আবুল, রায়হান আলী, শফিকুর রহমান (অর্থ) পদে নির্বাচিত হন। প্রতিটি পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলেই বিনা ভোটে জয় লাভ করে।
এছাড়াও পরিচালক পদে যারা রয়েছেন – সিরাজুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন, ইদ্রিস মিয়া, মোজাহার আলী, শ্যামল দেবনাথ, বশির আহমেদ, জাকির হোসেন, আবু সাঈদ, আরিফুল ইসলাম, বাহাউদ্দীন আহমেদ, এনামুল হাফিজ কাজল, বুলবুল আহমেদ, আব্দুল হাকীম, শামীম হোসেন সরকার, মিশেল শেখ, আবু তাহের শামীম।

Related Articles

Back to top button