ফতুল্লার ৭নং ওয়ার্ডে ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম: ফতুল্লা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬মার্চ) ফতুল্লার ৭নং ওয়ার্ড খাপুর বিলাশ নগরে এ উঠান বৈঠক, গণসংযোগ ও ক্যাপ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রফিকুল ইসলাম,নিজামুল ইসলাম বকুল,রফিকুল ইসলাম জীবন, ৮নং ওয়ার্ড মেম্বার সবুজ, রুবেল হোসেন, ফরাদ হোসেন, সহ এলাকার মুরব্বিগন।
এসময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, আমি জানি ফতুল্লার বিভিন্ন ওয়ার্ডে সমস্যা হলো,ড্রেনেজ ব্যবস্থার। প্রয়াত চেয়ারম্যান লুৎফর রহমার স্বপন ভাইয়ে অসমাপ্ত কাজগুলো করতে চাই। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি আপনাদের পানি নিস্কাসনের ব্যাবস্থা করবো। আল্লাহ পাক যদি আমাকে দয়া করে চেয়ারম্যান হওয়ার সুযোগ দেন, তাহলে আমার নেতা এ,কে,এম শামীম ওসমানকে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবো। ফতুল্লা ইউনিয়নকে একটি ইস্মাট ইউনিয়ন পরিষদ করবো।এবং আশা করবো ফতুল্লা ইউনিয়নে কোন সমস্যা থাকবে না।
তাই আগামী ৯মার্চ আমাকে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আপনাদের সবার সেবা করার সুযোগ করে দিবেন

