তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দেশের মানুষ কোন চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না – আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম : ফকির বাড়ি, গোপচর বারৈটেক, বড় বাড়ি এলাকায় এমপি প্রার্থী আবদুল জব্বারের গণসংযোগকালে বলেন দেশের মানুষ আর কোন চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না

২৬ নভেম্বর বুধবার বিকালে জামায়াত মনোনীত না-গঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার গণসংযোগ করেন ফতুল্লা সদর উপজেলার গোগনগর ইউনিয়নে।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন দেশের মানুষ নতুন করে আর কোন সন্ত্রাস চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না। দেশের মানুষ ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। আবদুল জব্বার বলেন জামায়াত ক্ষমতায় এলে দেশের মানুষ আর অনাহারে-অর্ধাহারে থাকবেনা। দেশের টাকা আর লুটপাট হবেনা। জামায়াত নির্বাচিত হলে নারী অধিকার ও বেকারত্ব দূর করে কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ।
মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমাদ, জামায়াত নেতা আকতার হোসেন প্রমূখ।

Related Articles

Back to top button