তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফতুল্লার ওসি তদন্ত আনোয়ারের সাথে হত্যা, অস্ত্র, মাদক মামলার আসামি লিখনের ছবি নিয়ে সমালোচনা ঝড়

ফতুল্লা প্রতিনিধিঃ
ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন এর সাথে কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী মাদক ও অস্ত্র সহ একাধিক মামলার আসামী মাকসুদুল ইসলাম লিখনের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে দেখা দিয়েছে সমোলোচনার ঝড়।
গত দুই দিন আগে সেখানে থানায় এসে ছবি না তোলার জন্য অনুরোধ জানিয়ে ওসি রুমের সামনে পোষ্টার লাগিয়েছেন ওসি সেখানে তার থানার তদন্ত ওসির সাথে অস্ত্র মাদক মামলা সহ একাধিক মামলার আসামি লিখনের ছবি নিয়ে জনমনে দেখা দিয়েছে আলোচনা সমালোচনার ঝড়।
মাকসুকুল ইসলাম লিখনের বিরুদ্ধে কুতুবপুরের নুরবাগ,চিতাশাল,শাহীবাজার আশপাশের এলাকার মাদক বিক্রি সহ কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।
গত আওয়ামিলীগের আমলে কুতুবপুরে শীর্ষ সন্ত্রাসী মীরু ও কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খালেক এবং তার ছোট ভাই মালেক নিয়ন্ত্রণে এলাকায় ত্রাসের রাম রাজ্যত্ব কায়েক করেছেন এই লিখন।
বতমানে বিএনপির কিছু নামধারী লোকেদের ছত্রছায়ায় লিখন নিজেকে এলাকায় জাহির করছেন, লিখনে বিরুদ্ধে ফতুল্লা, কদমতলী, সহ বিভিন্ন থানায় হত্যা,অস্ত্র, মাদক, চাঁদাবাজি মামলা রয়েছে।
২০১৮ সালে ফতুল্লা থানা পুলিশের অভিযানে কুতুবপুর শীর্ষ সন্ত্রাসী লিখন গ্রেফতার হয়, পরে লিখনকে নিয়ে অভিযানের গেলে ১টি অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ, পুলিশ উপস্থিত টের পেয়ে লিখনের লোকজন গুলি ছুরলে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পযার্য়ের লিখনে পায়ে গুলিবৃদ হন।
আর তার পর থেকে খুলে যায় লিখনের কপাল, একের পর এক অপরাদ জগৎ খুলতে শুরু করেন এই লিখন, এখন যেনো কুতুবপুরের আতংকের আরেক নাম লিখন, লিখনের সাথে ফতুল্লা মডেল থানার ওসি তদন্তরের ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যে বইছে একের পর এক সমলোচনার ঝড়।
বিষয়টি জেলা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করে ব্যবসানেয়ার আহবান সাধারন মানুষের।

