বক্তাবলীতে মাওলানা আবদুল জব্বার এর উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ

খবর নারায়ণগঞ্জ.কম: বক্তাবলীতে মাওলানা আবদুল জব্বার এর উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ।
২৪ নভেম্বর সন্ধ্যায় বক্তাবলী ইউনিটের উদ্যোগে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর উপস্থিতিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মাওলানা আবদুল জব্বার বলেন আগামীতে জামায়াত ক্ষমতায় এলে বক্তাবলী ইউনিয়ন কে উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
অতীতে যারা এমপি হয়েছিলো তারা এই এলাকার মানুষের ভোট নিয়েছে কিন্তু নির্বাচনের পরে তাদেরকে আর মানুষ খুঁজে পায় নাই। ইনশাআল্লাহ জামায়াত এই গ্যারান্টি দিচ্ছে যে আমরা সব সময় আপনাদের সুখে দুখে পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা আমির, মাওলানা নূরুল হক, থানা কর্মপরিষদ সদস্য আ: করিম খান, বক্তাবলী ইউনিয়ন আমির মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক সভাপতি নাসির উল্লাহ, নুরুল আমীন, গ্রামের মুরুব্বি আতর আলী, গিয়াস উদ্দিন সহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

