তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জেলা প্রশাসককে বিদায়ী শুভেচ্ছা জানালেন ইসলামী আন্দোলন

খবর নারায়ণগঞ্জ.কম:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল।
১৬ নভেম্বর (রবিবার) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বিদায় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তার সাথে কুশল বিনিমিয় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি রবিউল ইসলাম, বামুক ফতুল্লা থানার সদর আবু মুসা নেসারী, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাও. রেজাউল করীম, মাও. নোমানী প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুর দিকে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে পদোন্নতি দিয়ে চট্টগ্রামে যুক্ত করা হয়েছে।

Related Articles

Back to top button