তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই – সালাহউদ্দিন

খবর নারায়ণগঞ্জ.কম :
আজমতে সাহাবা মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামিয়া বারিধারা এর মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যারা প্রথমেই দ্বীনকে প্রাধান্য দেয় তারাই এখানে এসেছে। কারন আগে হলো দ্বীন তারপর দুনিয়া। আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের ব্যবহার লক্ষ্য করা যায়। ইদানীং আরো বেশী লক্ষ্য করি যে একটি রাজনৈতিক দল নির্বাচন ও রাজনীতির শর্তে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেজন্য বাংলাদেশে আজমতে সাহাবা এর সম্মেলন আরো বেশী বেশী হওয়া দরকার।
তিনি আরো বলেন, আমরা মদিনা ইসলামের বিশ্বাস ও চর্চা করি। নবীজি (সাঃ) যে ইসলামের প্রবর্তন করেছেন, সাহাবীরা যে ইসলামের অনুশীলন করেছেন সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। যারা বাংলাদেশে ফিতনা, ফিরকা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। দেশের মুসলমানদেরকে সহি দ্বীন ও ইলম অর্জন ও অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে। যারা ইসলামকে ব্যবহার করে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। রাজনীতির জন্য আপনি যেকোন বক্তব্য দিন কোন সমস্যা সেই কিন্তু ইসলামকে এখানে টেনে নিয়ে আসবেন না যাতে আমাদের দ্বীন ক্ষতিগ্রস্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আল্লামা সাঈদ আল হেসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা আবু তাহের নদভী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মঞ্জুর ইসলাম আফেন্দী, হেফাজতের সিনিয়র আমীর খলিল আহমেদ কাসেমী প্রমুখ নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button