তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী: মাজহারুল ইসলাম জোসেফ তাকলাগানো বর্ণাঢ্য র‍্যালী

খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ শহরে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান মৃধা এবং যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর প্রধান।

এসময় বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এজন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীর প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের হাড়ির খবর রাখতে হবে, তাদের কথা বুঝতে হবে এবং পাশে থাকতে হবে।

Related Articles

Back to top button