তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়াত নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইসদাইর গড়বো- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: ১২ নং ওয়ার্ড ইসদাইর এলাকায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

আপনারা জানেন বিগত আমলে এই আসনে একজন এমপি ছিলেন তিনি বিন্দু পরিমাণ কাজ করেন নাই। উন্নায়নের নামে জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। আমরা বলি জামায়াত ক্ষমতায় আসলে ইসদাইরকে বাসযোগ্য গড়ে তোলবো, পরিকল্পিত ভাবে উন্নায়ন করবো ইনশাআল্লাহ। ১৯ অক্টোবর রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের নাসিক ১২ নং ওয়ার্ড ইসদাইর এলাকায় এসব কথা বলেন ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি আরো বলেন দেশে কুরআনের আইন চালু হলে আর কোন অন্যায়, অবিচার, জুলুৃম, নির্যাতন থাকবেনা। তাই ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় সবাইকে ভোট দেওয়ার আহবান জানান।

মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে, কর্ম পরিষদ সদস্য ও মজলিসে শুরা সদস্য মাওলানা ওমর ফারুকের উপস্থিতিতে গণসংযোগটি শহরের অক্টোঅফিস থেকে শুরু করে ইসদাইর বাজার হয়ে রেল লাইন দিয়ে চাষাঢ়া ডাক বাংলো মোড়ে এসে শেষ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক পশ্চিম থানা আমীর মজিবুর রহমান শেখ, পূর্ব থানা সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, থানা নায়েবে আমীর নজরুল ইসলাম সহ শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button