তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়াতে ক্ষমতায় আসলে দেশ সন্ত্রাস ও চাদাঁবাজ মুক্ত হবে – মাওলানা মইনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে সোমবার (১৪) নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী বন্দর দক্ষিণ থানার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বন্দর দক্ষিণ থানার উদ্যোগে গতকাল সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের এনায়েতনগর খেলার মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়।

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ বছর এদেশে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে। আপনারা অনেক কিছু জানেন, মদনগঞ্জ – মদনপুরের রাস্তা করতে ৫৪ কোটি টাকা খরচ দেখিয়ে পকেট ভর্তি করেছে। আমি গত কালকে সিটি করপোরেশনের একটা মিটিংয়ে ২ টা ব্রিজের প্রস্তাব করেছি। আমি আরও বলেছি আপাততঃ আপনারা চাষাঢ়া থেকে কমলাপুর পর্যন্ত ঘন্টায় ঘন্টায় ট্রেনের ব্যবস্থা করতে। নারায়ণগঞ্জে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া এদেশ আর ঠিক হবে না। দাড়ি পাল্লা জয়ী হলে এদেশের সকল মানুষ জয়ী হবে, ইনশাআল্লাহ।

উক্ত উঠান বৈঠক পূর্বে বন্দরের রুপালী নতুন মসজিদে তিনি বলেন, ১৫ বছর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে। সত্যি কথা বলতে জামায়াতে ইসলামী একটি ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী করতে চায়, ইসলামী সমাজ গঠন করতে চায়,কোরআন ভিত্তিক এবং নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে চায়।বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কাজটা করার জন্য চেষ্টা করে যাবে।
২৪ এর জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পরে একটা পরিবর্তন এসেছে, আগামী বছরে ফেব্রুয়ারীর মাঝামাঝি যেই ভোট হবে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস এদেশের মানুষ সুন্দর এবং ন্যায় ভিত্তিক সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোটের মাধ্যমে মনোনীত করবে, দেশের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে শুরা সদস্য মাওলানা সাইফুদ্দীন মনির, বন্দর দক্ষিণ থানা আমীর এবং মহানগরী মজলিসে শুরা সদস্য আব্দুল হাই জাফরী, দক্ষিণ থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন,মোসলেহ উদ্দিন সহ স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মীবৃন্দ এবং এনায়েতনগরের বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।) সন্ধ্যায় বন্দরের এনায়েতনগর খেলার মাঠ প্রাঙ্গণে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে।

Related Articles

Back to top button