তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিষাক্ত কালো দোয়া সৃষ্টিকারী সুমা ষ্টিল রি রোলিং মিল বন্ধ করার দাবিতে মানববন্ধন
খবর নারায়ণগঞ্জ.কম:
পরিবেশ দূষণকারী, বিষাক্ত কালো দোয়া সৃষ্টিকারী সুমা ষ্টিল রি রোলিং মিলস বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার ২৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডবাসীর পক্ষে নন্দলালপুর প্রাইম টেক্সটাইল এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নন্দলালপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো: ফারুক বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম।
রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, যুবলীগ নেতা এস এম মেহেদী, বাসদ নেতা এস এম কাদির, সমাজকর্মী জুয়েল শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম মেম্বার বলেন,এই মিল থেকে কালো ধোঁয়ার সঙ্গে বস্তুকণা, সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড, সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদান বাতাসে ছড়িয়ে পড়ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ।কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা ও সালফার ডাই অক্সাইডের প্রভাবে ফুসফুস, কিডনি জটিলতা ও হৃদ্রোগের ঝুঁকি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এ ছাড়া, নাইট্রোজেন ডাই-অক্সাইড ও সিসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হচ্ছে।
বাতাসে সাসপেনডেট পার্টিকুলেট মেটারের (এসপিএম) মাত্রা বেশি, পাশাপাশি বাতাসে অক্সাইড অব নাইট্রোজেন এবং অক্সাইড অব সালফারও মাত্রা অতিক্রম করার ফলে নন্দলালপুর সহ পুরো ৮ নং ওয়ার্ড এলাকার নারী,পুরুষ, শিশু, বৃদ্ধ মানুষ নানাবিধ রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে।আমি মিল কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি দ্রুত এই সমস্যার সমাধান করুন নয়তো মিল চালানোর জন্য আমরা যে ট্রড লাইসেন্স দিয়েছি তা বাতিল করে দিতে বাধ্য হবো।

