ফতুল্লা কুতুবপুরে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

খবর নারায়ণগঞ্জ.কম: আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ -৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নির্বাচনী গনসংযোগ।
২৭ সেপ্টেম্বর শনিবার বাদ আসর ফতুল্লা থানার কুতুবপুর ২ নং ওয়ার্ডের তুষার ধারা, গিরিধারা ও শান্তিধারা এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন আবদুল জব্বার।
এসময় উপস্থিত জনতার উদ্যেশে তিনি ফতুল্লার জলাবদ্ধতা নিরসন, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস মুুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। আরো বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে জামায়াত সবসময় জিরো টলারেন্স থাকবে।
গনসংযোগে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী
আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য
মাওলানা মজিবুর রহমান মিয়াজি, ফতুল্লা থানা উত্তর আমীর গাজী আবুল কাশেম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক, তারবিয়াত সেক্রেটারি, মাওলানা ওমর ফারুক নোমানী,
সমাজসেবা সম্পাদক আমিন আহমেদ মাস্তান, মানবসেবা সম্পাদক অধ্যক্ষ জাহিদুল ইসলাম প্রমূখ।

