মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৫৮ তম জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী দিনের রাষ্ট্র নায়ক ও আমার রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের আজ ৫৮ তম জন্মদিন। আমাদেরকে তারেক জিয়া কোনো আনন্দ উৎসব না করে মিলাদ ও দোয়ার আয়োজন করার নির্দেশনা দিয়েছেন। কারন দেশের মানুষের অবস্থা ভালো নয় এ বিষয়টি উপলব্ধি করে এ নির্দশেনা তিনি দিয়ছেন সাড়া দেশের নেতাকর্মীদের। তাই আমরা উনার নির্দেশনা মেনে এ আয়োজন করেছি। রবিবার (২০ নভেম্বর) বাদ আছর নগরীর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ আহমেদ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, কাউন্সিলর শওকত হাসেম শকু, ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, এড. আনোয়ার হোসেন প্রধান, মাকিদ মোস্তাকিম শিপলু, হাবিবুর রহমান মিঠু, হুমায়ুন কবির, বরকত উল্লাহ, কামরুল হাসান সাউদ চুন্নু,, ফারুক আহম্মেদ রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা, সহ-সভাপতি কামাল উদ্দিন মীর্জা জনি, প্রচার সম্পাদক মোঃ দুলাল হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়াজী সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মিলাদ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং নারায়ণগঞ্জে নিহত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের দীর্ঘ আয়ু, দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া করা হয়।


