তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

জামায়াতের আন্দোলন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন – মাওলানা আবদুল জব্বার

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) বিকালে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

​সভায় তিনি বিগত মাসের রিপোর্ট পর্যালোচনা ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের সামগ্রিক জনজীবনে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশের মানুষের কল্যাণে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য সহ সর্বস্থরের নেতৃবৃন্দ । এসময় নেতারা বলেন, দেশ ও জনগণের জন্য জামায়াতে ইসলামী সবসময় পাশে আছে। তারা আরও বলেন যে, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল হিসেবে তার কার্যক্রম চালিয়ে যাবে এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবে এবং জামায়াতের আন্দোলন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন।

Related Articles

Back to top button