তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন সদর থানার ওসি নাসির

খবর নারায়ণগঞ্জ.কম :
মাদক, সন্ত্রাসী, ইভটিজিং, ছিনতাই সহ নানা অপকর্ম রোধে সমাজের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে আল-আমীন নগর জামে মসজিদে খুৎবার সময় তিনি এলাকাবাসীকে এ আহ্বান জানান।
ওসি নাসির আহমেদ আরো বলেন, আমি অভিযোগ পেয়েছি কিছু মাদক ব্যাবসায়ী এখানে ব্যবসা করে সাধারণ মানুষদের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। মাদকের কারনে এখানে ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। আমি এখানে আসার পর থেকেই মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। যারা মাদক ব্যবসা করে, পুলিশের দরকার নেই বরং আপনারা তাদেরকে ধরে আমাদের খবর দিন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা আমরা গ্রহন করবো। এছাড়াও স্কুল, কলেজের সামনে ছাত্রীদের যদি কেউ উত্যক্ত করে তাদেরকে আটক করে আমাদের খবর দিন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন পরবর্তী আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সকলে মিলে নতুন একটি বাংলাদেশ গড়তে চাই। যদি কোন রাজনীতিবিদ কোন প্রকার চাঁদাবাজীর সাথে জড়িত হয় তাকে আটক করে জানাবেন। আমি দ্রুত বিচার আইনে মামলা করবো। ইতিমধ্যে ইজিবাইকে চাঁদাবাজীর অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা নিয়েছি। আপনাদেরকে আহ্বান করবো কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজিংকে প্রশ্রয় দিবেন না। অন্যায়ারীকে আটক করে আমাদের খবর দিবেন, আমরা ব্যবস্থা নিবো।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি (অপারেশন) আব্দুল আজীজ, এসআই রমজান, এসআই সেলিম, এসআই সানোয়ার, এসআই আবু রায়হান, এসআই সোহেল রানা, আল-আমীন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলী হোসেন হাওলাদার, উপদেষ্টা আব্দুল রশিদ সরদার, জাবালে নূর জামে মসজিদের উপদেষ্টা মোঃ টুটুল হোসেন, সাবেক সভাপতি আবুল কালাম মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ মোঃ আসাদ, এ কাশেম, জাহাঙ্গীর আলম বাদশা, জাবেদ বেপারী, সাগর সরকার, মনির হোসেন, জাহাঙ্গীর খান, নিজাম প্রধান, মোঃ কিবরিয়া, আলমগীর হোসেন, সামাদ ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button