তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ইসলামী ঐক্যজোটের জনসমাবেশে বক্তারা – প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে

খবর নারায়ণগঞ্জ.কম :
ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ প্রকাশ ও বাস্তবায়ন, এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে জনসমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট নারায়ণগঞ্জ জেলা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসমাবেশে মাওলানা জাকির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এবং মুফতী সালমান রফিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবু তাহের জিহাদী এবং মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, গুম, খুন বা চাঁদাবাজি। কিন্তু এখনো সেই পুরনো অন্যায়-অবিচার চলছে। এসব প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দেশ থেকে ফ্যাসিবাদী শক্তির চির অবসান। কিন্তু দুঃখজনকভাবে আবারও সেসব অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। প্রশাসনের জানা থাকা সত্ত্বেও হামলার ঘটনা প্রমাণ করে তারা কতটা ব্যর্থ ও দুর্বল।
এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ প্রকাশ এবং কার্যকর করার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী ঐক্যজোট জেলা সহ-সভাপতি মাওলানা আলী আহমাদ, মুফতী সাঈদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক মুফতী আবু ইউসুফ, খেলাফত মজলিসের মহানগর জয়েন্ট সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদ, ইসলামী ঐক্যজোট সোনারগাঁ থানা সভাপতি মাওলানা আব্দুদ দাইয়ান, সাধারণ সম্পাদক মুফতী শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মাহমুদ এবং ইসলামী ছাত্র ফোরামের জেলা সভাপতি আসেম আল-হুসাইন প্রমুখ।

Related Articles

Back to top button