তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিমের পরিবারের পাশে ইউএনও তাছলিমা শিরিন

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনের সামনে পুকুরপাড়ে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়ার ধসে যাওয়া বাড়ি মেরামত করে দেওয়ার আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন।
বুধবার (২৭ আগষ্ট) সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন ঘটনা স্হল পরিদর্শন করেন এবং মুক্তিযোদ্ধা পরিবারের হেলে যাওয়া বসতঘর মেরামত করে দেওয়ার আশ্বাস দেন। এসময় তিনি ওই পরিবারকে নিরাপদ স্হানে থাকার ও সুব্যবস্হা করেন।
এসময় এলাকাবাসি ইউএনও’ র মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে যেভাবে মুক্তিযোদ্ধা পরিবারের পাশে দাড়িয়েছেন তা অবশ্যই প্রশংসার দাবীদার। আমরা চাই তিনি প্রত্যেকটি অসহায় পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: ইব্রাহিম মিয়ার ছেলে আরমান বলেন ইউএনও স্যার আমাদের এখানে এসেছেন। তিনি আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন এবং ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে কথা বলেছেন।
এবিষয়ে ইউএনও তাছলিমা শিরিন বলেন, আমি তাৎক্ষণিক ঘটনা স্হলে গিয়েছিলাম। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমি তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর মেরামত করে দেওয়ার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। এসময় তিনি বলেন এটা কেবল আমার দায়িত্ব নয়, আমার কর্তব্য। একটি মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
