জাতীয়ঢাকা বিভাগতাজা খবরবিভাগীয় সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পাঁচ দফা দাবি আদায় না হলে নারায়ণগঞ্জ থেকে আন্দোলনের প্রস্তুতি – কামরুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম:
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয়ে পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশ যারা কর্মচারী বাংলাদেশ যেভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারকে সহযোগিতা করে থাকি কিন্তু আমরা সকাল সময় অবহেলিত ও নির্যাতিত।
আমরা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের দিকে দৃষ্টি দেন এখন সময় এসেছে আমরা আপনাদের সন্তান, বন্ধু, ভাই আমরা ভালো থাকলে এ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আমাদের কর্মচারীদের দিকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা সর্বদা আপনাদের পাশে থাকব।
সরকারি কর্মচারী সমন্বয়ে পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (১১ মে) দুপুরে ঢাকা সেগুনবাগিচা কচিকাচা ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধান সমন্বয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

এ সময় তিনি আরো বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বলছি, আপনারা যখনই যেটা আদেশ করবেন আমরা সর্বোচ্চ আপনাদের পাশে থাকবো।
আপনারা যদি আমাদের দাবি আদায়ের সাথে একমত না থাকেন তাহলে নারায়ণগঞ্জ থেকে আন্দোলনের প্রস্তুতি নিব। এবং সারা বাংলাদেশকে অচল করে দেব।
সুতরাং আপনারা যদি আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সরকারকে প্রেশার ক্রিয়েট করেন আমাদের বেতন ভাতা বৃদ্ধি পাবে এবং পাঁচ দফা দাবি আদায় হবে।

Related Articles

Back to top button