জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জুয়েল

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী জাহিদুল ইসলাম জুয়েল নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি প্রতিদিন উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন বাজারে বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে গণ সংযোগসহ শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উপজেলার দহের পাড় ও শিমুলচুড়া বাজারে গণ সংযোগ করেছেন। এসময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী।
তিনি বলেন, দীর্ঘদিন আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ও যুবলীগের আহবায়কের দায়ীত্ব পালণ করেছি। উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমার বিশ্বাস আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকমুক্ত করে শ্রীবরদী উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলায় রুপান্তর করবো।

Related Articles

Back to top button