তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলাদেশে হতে দিবোনা – সজল

খবর নারায়ণগঞ্জ.কম :
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদল এ কর্মসূচি পালন করে।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর খানপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাষাঢ়া গোল চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ করে।
বিক্ষোভ সমাবেশে মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল বলেন, দেশের গণতন্ত্রের আকাশে আজকে দূর্যোগের ঘনঘটা। দীর্ঘ সাড়ে ১৫ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, দুই সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু কোন শক্তি বিএনপি’কে ধ্বংস করতে পারেনি। কিন্তু ৫ তারিখের পর পর্দার আড়ালের একটি অপশক্তি বিএনপি’কে নিঃশেষ করতে চায়। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদের লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলাদেশে হতে দিবোনা। যারা ষড়যন্ত্র করছেন তারা অন্তত নিজের শরীরের দাঁগ টি দেখে নিন। আগামীতে দেশে কোন ফ্যাসিবাদী দল গড়ে উঠবেনা। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। জনগণের ম্যান্ডেট নিয়েই আগামীতে সরকার গঠন করা হবে।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সদস্য সচিব শাহেদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button