তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এতিম অসহায়দের খাওয়ালে আল্লাহ খুশি হয় – মাওলানা মঈনুদ্দিন আহমাদ

খবর নারায়ণগঞ্জ.কম: বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরনে ৪ জুলাই শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ চাষাঢ়া শহীদ মিনারে এতিম অসহায় পথ শিশুদের মাঝে খাবার বিতরন কালে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন এতিম অসহায় পথ শিশুদের খাওয়ালে আল্লাহ খুশি হয়। এসময় তিনি আরো বলেন আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যেম হলো মানুষের কল্যানে কাজ করা। চব্বিশের আন্দোলনে রক্ত দিয়ে যারা দেশটাকে জালিমদের থেকে পূর্নউদ্ধার করে দিয়েছেন আমার তাদের বিনয়ের সাথে স্মরন করছি। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দান করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মো হাবিবুর রহমান, জামায়াতে নেতা কামরুল ইসলাম সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button