তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার একটি মারাত্মক সামাজিক সমস্যা – ডিসি

খবর নারায়ণগঞ্জ.কম: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বন্ধ করে যুব সমাজকে রক্ষা করা প্রয়োজন।

এর জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা।

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার একটি মারাত্মক সামাজিক সমস্যা, যা যুব সমাজের জীবনকে ধ্বংস করে দেয়। এই সমস্যা থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্ৰহন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানাসহ বিভিন্ন দপ্তর প্রধান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button