জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ছেলের হাতুড়ির আঘাতে পিতা খুন

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতুড়ির আঘাতে পিতা আবুল কালাম খুন হয়েছেন। ১৫ ফেব্রুয়ারী রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নে ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৫৫) ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. সাজিদ (২৭)কে আটক করেছেন শ্রীবরদী থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে সাজিদ ও পিতা আবুল কালাম ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে বসবাস করেন। পারিবারিক বিষয় নিয়া ছেলে সাজিদের সাথে পিতা আবুল কালামের মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার রাতে ছেলে সাজিদ পিতা আবুল কালামকে লোহার হাতুরী দিয়ে মাথায় পরপর কয়েকটি আঘাত করলে ঘটনাস্থলেই আবুল কালামের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সাজিদকে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদকে আটক করে থানায় নিয়ে আসেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী সাজিদকে শুক্রবার দুপুরে আদালতে এবং লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে।

Related Articles

Back to top button