তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

খানপুর হাসাপতালে মোবাইল কোর্টের অভিযান, দুই জন আটক

স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জ জেলার ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে সরকারি আদেশ অমান্য করে রোগীদের বিভ্রান্ত করা এবং হাসপাতাল চত্বরে দালাল ও অবৈধ মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার (৩ মে) সকালে খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।
সরকারি কর্মচারী কর্তৃক পূর্বে জারীকৃত আদেশ অনুযায়ী হাসপাতাল এলাকায় দালাল বা প্রতারকচক্রের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও উক্ত আদেশ অমান্য করে সংশ্লিষ্ট দুই ব্যক্তি সেখানে সক্রিয় ছিলেন। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুইজন আসামিকে তৎক্ষণাৎ আটক করা হয়।আটককৃতরা হলেন মোঃ মঞ্জু (৫৫) ও মোঃ মাসুদ হাওলাদার (৪২)। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Related Articles

Back to top button