তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২নং রেল গেটস্থ জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই।
এসময় তিনি বলেন, ৪৩ বছর পূর্বে আজকের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেশের উন্নয়নকল্পে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু সহ চার নেতার খুনিদের বিচার করেন তিনি। মেট্রোরেল, ফ্রাইওভার, পদ্মাসেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প গুলো সম্পাদন করেছেন। অথচ তাকে বার বার হত্যা চেষ্টা করা হয়েছে। ১/১১ এর সময় অনেক নেতা কর্মী তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু তিনি ভেঙ্গে পড়েন নি। তিনি ছিলেন অটল, অবিচল। দেশের উন্নয়নের স্বার্থে তিনি কখনো আপোষ করেন নি। আপনারা তার জন্য দোয়া করবেন। যেন তিনি আগামীতেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখড়ে নিয়ে যেতে পারেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশবাসীর কল্যান কামনা করে বিশেষ দোয়া পরিচারনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এড. হোসনে আরা বাবলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুলতান উদ্দিন নান্নু, সামসুজ্জামান ভাষানি, এড. মরিয়ম কল্পনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button