তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দুই দিনের রিমান্ডে ডাকাত রতন

খবর নারায়ণগঞ্জ.কম :
ভারতীয় সীমান্তবর্তী কসবা থেকে ফতুল্লার বক্তাবলীতে প্রাইভেটকারে ডাকাতি করে ১২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার মূল হোতা, শীর্ষ সন্ত্রাসী, পেশাদার ডাকাত রতন (৪২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে লুন্ঠিত সাড়ে তিন লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
গত সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ব্রাহ্মনবাড়ী জেলার কসবা থানাধীন তেতৈয়া নামের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ডাকাত রতনকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা থেকে ডাকাত রতনের অন্যতম সহোযোগী হাসান (৩৪) কে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতাকৃতেদর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।
নারায়ণগঞ্জ বিজ্ঞ জজ আদালত কক্ষে বাদী পক্ষের উকিল বিচারকের নিকট পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন, আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক কাজী শামীম জানান, চলতি মাসের ২৩ তারিখ রাত ১০ টার দিকে মামলার বাদী প্রাইভেট কারে করে স্বর্নালংকার বিক্রির ১২ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে ঢাকা থেকে বক্তাবলীস্থ নিজ বাসায় যাচ্ছিলেন।বক্তাবলি চর প্রসন্ননগর মদিনা বাজার নামক পৌছামাত্র পেশাদার ডাকাত, শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারকৃত ডাকাত রতন তার কয়েক সহযোগীকে নিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে বাদী কে মারধর সহ গাড়ীর গ্লাস ভাংচুর করে ও সাথে থাকা ১২ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
রতনের মত একজন দূর্ধর্ষ ডাকাতের সর্বোচ্চ শাস্তি দাবী করে তার মত আর যেন কেউ মাথাচারা দিতে না পারে সেজন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে এলাকাবাসী

Related Articles

Back to top button