খেলাধুলাতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আলীগঞ্জ ক্লাবের নিকট ২-০ গোলে হারলো ভারতের ভাগনান স্পোর্টস ভেটারেন্স ক্লাব
খবর নারায়ণগঞ্জ.কম :
আলীগঞ্জ ক্লাব সোনালী অতীতের নিকট ভারতের ভাগনান স্পোর্টস ভেটারেন্স ক্লাব ২-০ গোলে পরাজিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) আলীগঞ্জ মাঠে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আলীগঞ্জ ক্লাব সোনালী অতীত ভারতের ভাগনান স্পোর্টস ভেটারেন্স ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে।
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আলীগঞ্জ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার শেখ মোঃ আসলাম।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি, দক্ষ ক্রীড়া সংগঠক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মোঃ গোলাম গাউস, মোঃ জাকির হোসেন, মোঃ আরমান মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাজী মোঃ আরিফুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, সমাজকল্যান সম্পাদক হাজী রফিকুল ইসলাম শামীম, সদস্য হাজী মোঃ আব্দুল হালিম খান ও বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মোঃ আবু সাঈদ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি এড. হুমায়ুন কবির, ফতুল্লা আঞ্চলিক শাখার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন, ফতুল্লা থানা শ্রমিকলীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।