চট্রগ্রাম বিভাগজাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যুদ্ধ বন্ধের দাবিতে বান্দরবানে নতুনধারার মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি 

প্রেস বিজ্ঞপ্তি:
সোনিয়া দেওয়ান প্রীতি, বান্দরবান থেকে ফিরে :: নতুনধারা বাংলাদেশ এনডিবি বান্দরবান জেলা শাখার উদ্যোগে গাজায় আগ্রাসনসহ সকল যুদ্ধ বন্ধের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল বিকেলে বান্দরবানের বালাঘাটায় মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। প্রেসিডিয়াম মেম্বার ও  চট্টগ্রাম বিভাগীয় এনডিবির সমন্বয়ক কাজী মুন্নি আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন   নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, বান্দরবান শাখা এনডিবির আহবায়ক জাহিদুল আলম, রিনা বেগম প্রমুখ। কর্মসূচিতে মোমিন মেহেদী বলেন, নির্মমতা রোধ করতে সারা বিশ্বে সোচ্চার হতে হবে সকল স্তরের মানুষকে। দল-মত-ধর্ম নয়, মানবিক বিবেচনায় এই যুদ্ধ বন্ধের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নতুনধারার পক্ষ পক্ষ থেকে আহবান জানাচ্ছি।

Related Articles

Back to top button