তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বঙ্গবন্ধুর কন্যা বেচে গিয়েছিল তাই আজ বঙ্গবন্ধুর খুনিদের ফাসি হচ্ছে – ফাইজুল ইসলাম
খবর নারায়ণগঞ্জ.কম:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীণ ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লাকী বাজার এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ আগস্ট) বিকালে কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লাকী বাজার এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গসংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ঠিক আছে কারন তার দোষ তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন, কিন্তু ছোট্ট ছেলে রাসেলের কিদোষ ছিল কেন হত্যা করা হয়েছিল তাকে। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেচে থাকলে তাদের বিচার হবে ফাসি হবে। আল্লার রহমতে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা বেচে গিয়েছিল তাই আজ বঙ্গবন্ধুর খুনিদের ফাসি হচ্ছে। আপনারা বঙ্গবন্ধুর কন্যার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, আপনাদের কতুবপুরে উন্নয়নের রূপকার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখবেন। কুতুবপুরের যত সমস্যা আছে ইনশাহআল্লাহ আপনাদের নিয়ে তা সমাধান করা হবে।শামীম ওসমান পুরনারায় নির্বাচিত হলে আমি কথা দিলাম উন্নয়নে আবারো ভাসবে কুতুবপুর।

নেওয়াজ বিতরণের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
কলিমুল্লা বেন্ডারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনির হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মোহাম্মদ মহসিন,ইউসুফ বেপারি, মীর রিপন, সোনালী বেপারি, রহিম মুন্সি, সেলিম মিয়াদি, নজরুল, হারুন মুন্সি, রাজু মুন্সি, লাকী বাজার কমিটির সভাপতি জামাল বেপারি
