তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে – রাসেল

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যবেক্ষনকালে তাঁর কাছ থেকে এ তথ্য জানা যায়।
তিনি আরও জানান, বিগত প্রায় ১৭ বছর যাবৎ দেশের মানুষ নির্বাচনী কোন পরিবেশ পায় নি। দীর্ঘদিন পর সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তবে সকালে ফুটবলের কর্মীরা এখানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছিলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। বর্তমানে এখানে আর কোন ঝামেলা নেই, সকলেই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।
অন্যান্য ভোটাররা জানান, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে। আমরা চাই সকলেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

Related Articles

Back to top button