জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে মধুটিলা ইকোপার্কের ইজারা গ্রহন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র মধুটিলা ইকোপার্কের নতুন বাংলা সনের ইজারা গ্রহন উপলক্ষে শুভ উদ্বোধন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে ইকোপার্কের মহুয়া রেষ্ট হাউস চত্বরে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ইজারা গ্রহিতা নালিতাবাড়ী কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী ও পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমীন, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, কামরুল ইসলাম বিএসসি ও আশরাফ আলী ভ‍্যারাইটিস।
অন্যান্যের মাঝে  মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আনছারুল হক, নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button