সিদ্ধিরগঞ্জে নকল জুস কারখানা সিলগালা, অর্থদন্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা সিলগালা করে দেওয়া হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাশারী এলাকার মল্লিক এগ্ৰো ফুড কারখানায় অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন বিএসটিআই এর নিবার্হী বিচারক কানিজ ফাতেমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন হেলাল মল্লিক নামে এক ব্যবসায়ী। ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘মল্লিক ফ্রুটো’সহ বিভিন্ন নামে বাজারজাত করতেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক মোঃ হেলাল মল্লিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, নকল মাল জব্দ করে কারখানা সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।



