তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানাবন্দর থানারাজনীতিরুপগঞ্জ থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানাসোনারগাঁ থানা

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে ভোট গ্রহন

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে ভোট গ্রহন

খবর নারায়ণগঞ্জ.কম :
বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন সহিংসতার খবর পাওয়া যায় নি। এছাড়াও কেন্দ্র দখল, ব্যালট ছিনাতইয়ের মত ঘটনাও ঘটেনি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দীর্ঘ প্রায় ১৭ বছর পর সাধারণ মানুষ একটি সুষ্ঠু ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলো। যা কিনা ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ছিল স্বপ্নের মত। এমনই মন্তব্য করতে শোনা গেছে অনেক সাধারণ ভোটারকে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় সূচী ছিলো সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নারায়ণগঞ্জের অনেক কেন্দ্রে ভোটাররা বিশেষ করে পুরুষ ভোটাররা ফজর নামাজ শেষে ভোট প্রদানের লক্ষ্যে লাইনে দাঁড়িয়ে যান। অনেক ভোটাররা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান, এতবছর যাবৎ যেটা ছিলো স্বপ্ন সেটা আজ বাস্তবে রুপ নিয়েছে। আমরা খুবই আনন্দিত যে নিজের ভোট নিজে দিতে পারছি। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিলো লক্ষনীয়।
নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি’র প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের জানান, জয়টাকে আনন্দের সাথে গ্রহন করতে চাই। নারায়ণগঞ্জ-৪ আসনের বিআরপি এর প্রার্থী (হাতি প্রতীক) মোহাম্মদ আলী জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button