তাজা খবরথানার সংবাদবন্দর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খবর নারায়ণগঞ্জ.কম :
তৃতীয় শীতলক্ষ্যা সেতুর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বন্দর বাসীর প্রাণের দাবী পূরণ করেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ অক্টোবর) সৈয়দপুর মদনগঞ্জ এর পূর্ব পাড়ে ফরাজীকান্দা এলাকায় দুপুর ১টায় সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের নামে নামকরণ করা সেতুটি শুভ উদ্বোধন করেন তিনি।
সেতুর উদ্বোধন ঘোষণা করার পর সেতু দিয়ে পায়ে হেঁটে চলে মানুষের ঢল। বহুল প্রত্যাশিত সেতুটি চালু হওয়ায় সাধারণ মানুষ উচ্ছ্বসিত। সাধারণ মানুষ সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে পারাপার হতে দেখা যায়।
সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এক হাজার ২৫৩ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা। ছয় লেনের সেতুটিতে নদীতে ৫টি সহ মোট ৩৮টি স্প্যান রয়েছে। সেতুটি চালুর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট বিভাগের জেলাগুলোর যোগাযোগ সহজ হবে।
এতে যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে মদনপুর হয়ে মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে যেতে পারবে। সেতুটি চালু হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় পাড়ের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। সেতু নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বন্দর বাসী।
ভিডিও কনফারেন্সের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনেরসংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসন’র সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ এবং সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু এবং মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন। পরে প্রয়াত নেতা নাসিম ওসমানের নামে দোয়া অনুষ্ঠিত হয়।

 

Related Articles

Back to top button