জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শেরপুর প্রতিনিধি :
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।