তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
নৌকা প্রত্যাশীরা সহযোগী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন কিনা, জানতে চান মাসুম
খবর নারায়ণগঞ্জ.কম:
আসন্ন দ্বাদশ নির্বাচনে সোনারগাঁয়ে নৌকার প্রত্যাশীদের কাছে কোন পর্যায়ে সহযোগী সংগঠন নেতৃত্ব দিয়েছেন জানতে চেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তিনি বলেন, আজকে যারা নৌকার পদ-পদবী চান তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা সোনারগাঁয়ে কোন পর্যায়ে সহযোগী সংগঠন নেতৃত্ব দিয়েছেন? কবে আওয়ামী লীগের দূদির্নে ছিলেন একটা কাগজ দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দিবো।
আগামী ১৭ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
মাসুম আরও বলেন, আজকে অনেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নৌকার মনোনয়ন প্রত্যাশী দাবি করেন। সহযোগী সংগঠনের একটা সার্টিফিকেট আগে দেখান। আপনারা কোন মামলার আসামী হয়েছেন? একটা মামলা খান নাই আপনারা, আগামীতেও আপনাদের খুজে পাওয়া যাবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সোহাগ রনি, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য ছগীর আহমেদসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।


