জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরের নন্নীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ  বানভাসিদের মাঝে শুকনো খাবার ও রাান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নে আমলাতলী, মাইঠাল, নিশ্চিন্তপুর, টিলাপাড়া ও কুতুবাকুড়া এলাকায় বন্যায় আক্রান্ত ও পানি বন্দিদের মাঝে নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মাহবুবুর রহমান রিটনের সহযোগীতায় শেরপুরের জাতীয় রবীন্দ্র সঙ্গিত পরিষদ ও সজবরখিলা ব্যবসায়ীদের উদ্যোগে ২০০ পরিবারে, চিড়া, মুড়ি,মোমবাতি, গ্যাসলাইট, গুড়, স্যালাইন, নাপা ট্যাবলেট, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, রান্না করা প‍্যাকেট খাবার ও নগদ টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন  নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ,কে,এম মাহবুবুর রহমান রিটন, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি আবু হেলাল, নন্নী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মিয়া, সজবর খিলা ব্যবসায়ী প্রতিনিধি আরিফুজ্জামান প্রমুখ।

Related Articles

Back to top button